দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করে নাটোরের বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেছেন, আমি যতদিন এই থানায় আছি আপনাদের ব্যক্তিগত এবং পারিবারিক যেকোন বিষয় নিয়ে আমার কাছে নির্ভয়ে আসবেন।
মঙ্গলবার(১২ জানুয়ারি) বিকেল ৫টায় বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদ চত্বরে নানা শ্রেণী-পেশার নাগরিকদের সাথে মাদক, ধর্ষণ, নারী নির্যাতন ও বিট পুলিশিং সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
ওসি আনোয়ার বলেন, আমার কাছে সেবা পাবেন, কারো কোন টাকা/পয়সা-কড়ি লাগবে না। আমার অধীনস্থ কোন অফিসার বা সদস্য কোনো অপকর্ম করছে বলে প্রমানিত হলে আমাকে (০১৩২০-১২৪৭০৪) এই নাম্বারে ফোন করে নির্ভয়ে জানান। আমি ওই পুলিশ কর্মকর্তার বিষয়টি ব্যক্তিগতভাবে দেখবো এবং উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে অবস্যই ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছা ও অনুপ্রেরণায় দেশকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে মাননীয় পুলিশ সুপার জনাব, লিটন কুমার সাহা স্যারের সার্বিক দিক-নির্দেশনায় এবং বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, খাইরুল আলম স্যারের নির্দেশনাসহ পরামর্শে কাজ করছে বড়াইগ্রাম থানা পুলিশ।
তিনি বলেন, পুলিশকে আমরা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। বিট পুলিশিং এর মাধ্যমে দেশের প্রতিটি ওয়ার্ডে পুলিশি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা জনগণের পুলিশ হয়ে জনগণের সাথে থাকতে চাই। মানুষের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব। ওসি হিসেবে যতদিন এই থানায় কর্মরত আছি, ততদিন আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে আমার দায়িত্ব পালন করবো।
এসময় বড়াইগ্রাম থানার সাব-ইন্সপেক্টর ও স্থানীয় ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস.আই মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান সরকার,আ.লীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক পিয়াস সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদ্যস্যবৃন্দ।
বার্তাবাজার/এসজে