ভারতের প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

প্রতিবেশি দেশ ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের এবারের প্যারেডে বাংলাদেশের ১২২ সশস্ত্র বাহিনীর সদস্য অংশ নিচ্ছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন।

দেশটির হাইকমিশনের আমন্ত্রণেই এই অংশগ্রহণ বলে জানা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারত এই আমন্ত্রণ জানিয়েছে।

জানা যায়, আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্যারেডে বাংলাদেশ থেকে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দিল্লিতে পৌঁছেছেন। প্যারেড শেষে আগামী ৩০ জানুয়ারি তারা দেশে ফিরবেন।

প্যারেডে অংশগ্রহণ শেষে এই দলটি ভারতের আগ্রা তাজমহল, আজমির শরীফসহ বেশ কিছু স্থান ভ্রমণ করবেন। ভারতের ইতিহাসে দ্বিতীয় দেশ হিসাবে বাংলাদেশ এই বিশেষ আমন্ত্রণ পেয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর