ছোটভাইকে বাসার চাকরের সামনে অপমান করেছেন ওবায়দুল কাদের!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুলের কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা অভিযোগ করেছেন, ওবায়দুল কাদের তাকে বাসার চাকরের সামনে অপমান করেছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে নির্বাচনী পথসভায় তিনি এই কথা বলেন।

কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের সাহেব বাসার চাকরের সামনে আমাকে বলেছেন- আমি স্বঘোষিত মেয়র প্রার্থী। তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করে বলেন- আমি কি স্বঘোষিত মেয়র প্রার্থী। তিনি (ওবায়দুল কাদের) আরও বলেছেন- আবদুল কাদের মির্জা আমার ক্ষমতা দেখিয়ে এসব করে।

তিনি বলেন, এতো সম্মানহানীকর কথা। এত অপমান। খোদার কসম, রাতে ঘুমাতে পারি না। ডাবল ঘুমের ট্যাবলেট খাইছি, তারপরও ঘুমাতে পারি নাই।

বসুরহাটের এই মেয়র প্রার্থী বলেন, আমি মানছি- ওবায়দুল কাদেরের ভাই হিসেবে অন্যায়ের বিষয়ে বলি, প্রতিবাদ করি। তাহলে কি অন্যরা কেউ অন্যায়ের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে না। অন্যরা কেউ বললে কি টুটি চেপে ধরবেন?

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর