গতকাল সোমবার (১১ জানুয়ারি) অনুশীলন করতে গিয়ে চোট পান পেসার তাসকিন আহমেদ। এরপর শোনা যাচ্ছিল তাসকিনের হাতের আঙুল ফেটে গেছে। আঙুলে সেলাই করতে হবে।
এমনটি হলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা কম ছিল। তাসকিনের আঙুল ফেটে যাওয়ার বিষয়টি সত্য নয়। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, তাসকিনের চোট গুরুতর নয়।
তাসকিন এ ব্যাপারে জানান, তেমন কিছু হয়নি তার। ব্যাটসম্যানের খেলা স্ট্রোক ফলো থ্রু’তে থামাতে গিয়ে বাঁ-হাতের আঙুলে চোট পান তিনি। তবে তা দুই-তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এবং নেটে ফিরতে পারবেন বলে আশা তাসকিনের।
বার্তাবাজার/এস.জি