আল্লামা শফীর ম’র’দেহ উত্তোলন বিষয়ে যে সিদ্ধান্ত হল

হেফাজতে ইসলামের সাবে আমির ও দেশবরেণ্য আলেম আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু’র ঘটনা’য় দা’য়ের করা মাম’লার তদন্তে নেমেছে পুলি’শ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় প্রায় চার ঘন্টা ব্যাপী তদন্ত কাজ পরিচালনা করে তারা।

তদন্তের নেতৃত্বে থাকা চট্টগ্রাম বিভাগীয় পিবিআই’র পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী যে সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যেই তদন্ত কাজ শেষ করা হবে। এখনও আল্লামা শফির মর’দেহ তো’লার মত কোনো ঘটনার আলামত পাওয়া যায়নি।

তদন্তকাজ চলার সময় দুপুর ১ টার দিকে হেফাজতের বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকর্মকর্তারা। তিনি সকল প্রশ্নের উত্তর দিয়েছেন বলে জানান তারা।

দেড় ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরী সাংবাদিকদের জানান, গত সংবাদ সম্মেলন লিখিতভাবে আল্লামা শফীর মৃত্যু’র বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে, পিবিআই সদস্যদের জিজ্ঞাসাবাদে সেই কথাগুলোই বলেছি। আমার নতুন কিছু বলার নেই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর