আ’লীগের নয়, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ: শামীম ওসমান

শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, বাংলাদেশের মূল্যবান সম্পদ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে নারায়নঙঞ্জ নগরীর খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনার র‍্যাপিড টেস্ট কিট উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, পৃথিবী যখন করোনায় বিধ্বস্ত। আমরা তখন মধ্যম আয়ের দেশে রূপান্তর হতে যাচ্ছি। উন্নত বিশ্বের সুইজারল্যান্ড, কানাডা, ইউরোপ, আমেরিকার মত বড় বড় দেশগুলো আমাদের জ্ঞানের পাঠ পড়াতো। এখন তাদের দেশ তছনছ হয়ে যাচ্ছে। আমাদের দেশের ডাক্তার-নার্স এবং সাধারণ মানুষরা আল্লাহর রহমতে চেষ্টা করেছে করোনাকে মোকাবিলা করতে এবং সফলভাবে তা মোকাবিলা করতে পেরেছে।

তিনি আরও বলেন, অনেকে বলেছিল করোনায় ২০ লাখ লোক মারা যাবে, বাংলাদেশে ২০ লাখ লোক মারা যায়নি। যেকয়জন লোক করোনায় মৃত্যুবরণ করেছেন সড়ক দুর্ঘটনায় তার চেয়ে বেশি লোক মারা গেছে গত দুই বছরে। আল্লাহর রহমতে আমরা করোনা মোকাবিলা করতে সফল হয়েছি।

আলওচিত এই আওয়ামী লীগ নেতা বলেন, করোনার মতো অনেক বিষাক্ত জিনিস দেশে ঢুকে পড়েছে, এদের চোখে দেখা যায় না। এ বিষাক্ত পদার্থগুলো দেশকে ধ্বংস করতে চায়। অন্যান্য আপদের মতো করোনাও চলে যাবে। কিন্তু এ বিষাক্ত পদার্থগুলো যদি সিরিয়া, লেবানন ও ইরাকের মতো বাংলাদেশকে ধ্বংস করে ফেলে তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ জাহান্নামে পতিত হবে। তাই এক্ষেত্রে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে এক থাকতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর