মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটারদের অনুশীলন। অনুশীলনে কোনো কমতি রাখছেন না তারা।
এর বাইরে নন টাইগার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দেশের পেসারদের প্রতিযোগিতার মধ্যে নিজেকে উজাড় করে দিতে চান তিনি। আজ তৃতীয় দিনের অনুশীলন শেষে গণমাধ্যমকে এমনটিই জানান তিনি।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, বেশ ভালো অনুশীলন হয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করেছি। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আমাদের পেস বোলাররা বেশ ভালো করেছে। যার ফলে একাদশে জায়গা পাওয়ার প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেছে। এজন্য নিজের সেরাটা দিতে চাই। বাকিটা আল্লাহর হাতে।
সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে বেশ বেগ পোহাতে হয়েছে সাইফউদ্দিন। তবে ইনজুরি কাটিয়ে সুস্থ হতে পেরে আনন্দিত সাইফউদ্দিন। তিনি বলেন, সিরিজের আগে ঠিক হতে পারবো কিনা এ নিয়ে চিন্তায় ছিলাম। তবে গত কয়েকদিন বায়েজিদ ভাই, শাওন ভাই আমাকে খুব সাহায্য করেছে। উনাদের নির্দেশনা মেনে গত কয়েকদিন পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিলাম।
তিনি আরও বলেন, সব মিলিয়ে খুব উপযোগ করছি। আরও কয়েকদিন অনুশীলন করতে পারবো। এরপর প্রস্তুতি ম্যাচও আছে।
বার্তাবাজার/এস.জি