চট্টগ্রামে কষ্টি পাথরের দুটি পুরাকীর্তিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১২ জানুয়ারী) নগরীর চাঁদগাও এলাকায় অভিযান চালিয়ে ৩ দশমিক ২৬ কেজি ওজনের কষ্টি পাথরের দুটি পুরাকীর্তি দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে তারা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে চাঁদগাও থানার চররাঙ্গামাটিয়া আটগাছ তলা এলাকার রফিক ভবনের (হোল্ডিং নং-২৯০) ২৪ নং বাসা থেকে কষ্টি পাথরের একটি প্লেট ও একটি বাটি সহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন অবৈধভাবে কষ্টি পাথরের এসব পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের জন্য উক্ত ভবনে অবস্থান করছিলেন। গ্রেফতার দুইজন উক্ত ভবনের ভাড়া বাসা নিয়ে থাকতেন।
গ্রেফতাকৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার বাসিন্দা তুহিন দে (২২) ও পটিয়া উপজেলার প্রফুল্ল দাস (৬৫)।
গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামত সহ চাঁদগাও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার।
বার্তাবাজার/এসজে