ডিমলায় ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ করেছে নীলফামারীর ডিমা উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (১২ জানুয়ারি) উপজেলা সদরে বিক্ষোভ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে তারা এক সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপি’র সভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আব্দুল মজিদ সরকার, নাউতারা ইউনিয়ন বিএনপি’র সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ম আহবায়ক সোহাগ খান লোহানী, শ্রমিক দল নেতা এমদাদুল হক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর