খানসামায় ৩ ইউনিয়ন ও এক কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

দিনাজপুরের খানসামা উপজেলায় ৩টি ইউনিয়ন ছাত্রলীগ ও একটি কলেজ শাখা ছাত্রলীগের মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকেশ গুহ সহ অন্যান্য যুগ্ম আহবায়কদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ খানসামা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উর্ত্তীণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগ শাখা, ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগ শাখা, ৪ নং খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ শাখা ও খানসামা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

সেই সাথে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে উক্ত ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাথে যোগাযোগ করে জীবনবৃত্তান্ত জমা দেয়ার আহবান জানানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর