জয়পুরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সদর থানা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে শহরের বৈরাগী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মুনিরুজ্জামান মুনির, সদস্য সচিব রিপন হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব পিয়াস আহমেদ প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর