সুন্দরবনে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা

সুন্দরবনে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলম হাওলাদার নামে এক জেলে গুরতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২জানুয়ারি) সকাল ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারের আহত জেলে আলম শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

উপজেলার সোনাতলা গ্রামের আঃ খালেক হাওলাদারের পুত্র চিকিৎসাধীন আলম হাওলাদার জানান, শরনখোলা স্টেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনের সিন্ধুববাড়িয়া খালে তার সঙ্গীয় জেলেরা মাছ ধরতে যান। কিন্তু উপজেলার খুড়িয়াখালি গ্রামের প্রতিপক্ষ জেলে হাবিবুর রহমান সুন্দরবনের ওই এলাকায় তিনি মাছ ধরেন বলে দাবী করেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাবিব ও মুন্না তাদের লোকজন নিয়ে তাকে এলোপাতারি মারপিট করে। মারপিটে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে দ্রত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। এব্যপারে লিখিত অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর