পাবনা র্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা ও দুইটি পিকআপ ভ্যানসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার প্রেস ব্রিফিং জানান, আজ ভোর রাতে র্যাবের বিশেষ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলা গাছপাড়া বাইপাস মোড়ে চেকপোষ্ট স্থাপন করে তাদের আটক করা হয়।
আটককৃত’রা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি চন্দ্রখানা গ্রামে মৃত আব্দুল লতিফ’র ছেলে মোঃ আবুল কাশেম(৩৮), ভূরুঙ্গামারী পাইকেরছড়া গ্রামে আব্দুল কাদেরের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৩), একই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে (মিনিট্রাক চালক) মোঃ ফয়সাল আহম্মেদ (৩৫), মোঃ শুকুর আলীর ছেলে মোঃ স্বপন ইসলাম (২৩)ও ভূরুঙ্গামারী দক্ষিণ ভদ্রেরছড়া গ্রামে সামির উদ্দিনের ছেলে মোঃ রঞ্জু (২৪)।
জিজ্ঞাসাবাদে র্যাব আলো জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।
মোঃমাসুদ রানা/শাহরিয়া/বার্তা বাজার