ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে ৪ জনকে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুরে ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে চার জনকে ২৪ হাজার ৫শত টাকা জরিমানা ও পাঁচ হাড়ি ভেজাল খেজুরের রস নষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (১২জানুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলার বাল্লা ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অভিযান সুত্রে জানা যায়, বাল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে কিছু অসাধু গাছি এক হাড়ি খেজুরের রসের সাথে দুই থেকে চার কেজি চিনি, চুন ও খড়ের পানি মিশিয়ে খেজুরের লাল গুড় তৈরি করে আসছিলো। তার পরিপ্রেক্ষিতে উপজেলার ঝিটকা সরদার পাড়া গ্রামের লাল খাঁ কে দশ হাজার টাকা, হাবিবুর রহমান কে পাঁচ হাজার টাকা, আকেজদ্দিন কে পাঁচ হাজার টাকা ও বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কিছু ভেজাল গুড় ও পাঁচ হাড়ি চিনি মিশ্রিত খেজুরের রস বিনষ্ট করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মানিকগঞ্জের ঐতিহ্য বহনকারী হাজারী গুড় ও লাল গুড়ের সুনাম অক্ষত রাখতে ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম, হরিরামপুর থানার এ এস আই রুহুল আমিন সহ থানা পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর