ভেদরগঞ্জের সখিপুরে যুবলীগ নেতার কম্বল বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান বেপারীর ব্যক্তিগত তহবিল থেকে আরশি নগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১২ শতাধিক শীতার্ত অসচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সখিপুরে আরশিনগর ইউনিয়নে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, এমপি’র নির্দেশে এ কম্বল বিতরণ করা হয়।

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান বেপারীর বলেন, অসহায় শীতার্তদের মাঝে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতেই প্রতিবছরের ন্যায় শীত উপহার-কম্বল প্রোগ্রামের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের সব মাদ্রাসার দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সখিপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান স্বপন সিকদার, কাঁচি কাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আমিন দেওয়ানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও অনন্য নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর