ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের শেষ দিন বিতর্কিত কাণ্ডে নাম লেখান অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ভারতীয় ব্যাটসম্যান রিশাভ পান্তের গার্ড মার্ক পা দিয়ে ঘষে মুছে দেন তিনি।
স্মিথের এমন কাজ ভালোভাবে নেয়নি কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্তরা স্মিথের সমালোচনা করেছেন। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। এমনটা স্মিথের অভ্যাস বলে জানান তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে স্টিভের সাথে আমার কথা হয়েছে। এই ব্যাপারটা যেভাবে প্রকাশ করা হচ্ছে তাতে সে বিরক্ত। আপনি যদি তার খেলা দেখে থাকেন তাহলে দেখবেন সে প্রতি ম্যাচেই এমনটি করে। সে সবসময় ক্রিজে এমনভাবে দাঁড়ায় ও ক্রিজে এভাবে দাগ কাটে। এটা তার অভ্যাস।
তিনি আরও বলেন, সে হুট করেই এমনটি করে দেয়নি। আমি ধরলাম সে তা করেছিল কিন্তু যদি করতো তাহলে সেটা ভারতীয় ক্রিকেটাররা ধরিয়ে দিতো এবং সেসময়ই এ নিয়ে কথা হতো। এই অভ্যাস শেফিল্ড শিল্ডের ম্যাচেও স্টিভকে বেশ কয়েকবার করতে দেখেছি।
বার্তাবাজার/এস.জি