সিরাজদিখানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানের কোলা ইউনিয়নে অসহায় দারিদ্র্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় কোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ৪শ শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

কোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রোমান শেখের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষিকর্মকর্তা মোশারফ হোসেন, কোলা ইউপি সচিব মো. জামাল উদ্দিনসহ ইউপি সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সভাপতি আব্দুল রশিদ ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর