পুলিশ কর্তৃক মুক্তিযোদ্ধাকে লাঠিপেটা: প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ফরিদপুরের সালথায় এক মুক্তিযোদ্ধাকে পুলিশ কর্তৃক লাঠিপেটা করার প্রতিবাদে ও সালথা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহকে অপসারণের দাবীতে মানববন্ধন পালন করেছেন নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মেইন গেটের সড়কে এ মানববন্ধন করেন উপজেলার মুক্তিযোদ্ধারা।

মানববন্ধনে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, এই সময়ের মধ্যে ওসি মোহাম্মদ আলী জিন্নাহকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে আমরা আরো কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো। পরে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র নিকট স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের আজলপুটি গ্রামের মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে সালথা থানা পুলিশ লাঠিপেটা করে আহত করে। মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর