যশোর শহরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে যশোর শহরে বিক্ষোভ মিছিল করেছে যশোর নগর,এম এম কলেজ ও সিটি কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের ঈদগাহ মোড় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা নুর ইসলাম রুবেল, রেজওয়ান বাশার সোহাগ, রাজু ইসলাম,মফিজুল ইসলাম বুলবুল প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর