নান্দাইলে ভিক্ষুক পুনর্বাসনে ইউএনও’র মানবিক উদ্যোগ

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন ভিক্ষুক পুনর্বাসনের জন্য এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন। তিনি ভিক্ষুকদের সহায়তার জন্য উপজেলার বিভিন্ন অফিসের সামনে ভিক্ষুক পুনবার্সন ও মানবিক সহায়তা বাক্স স্থাপন করেছেন। এই বক্সে সরকারি সেবা নিতে আসা সমাজের ধরাঢ্য ব্যক্তিরা সহযোগিতা করতে পারবে।

জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ছাড়াও সাব-রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের অফিস গুলোতে এই সহায়তা বাক্স স্থাপন করা হয়েছে। যাতে প্রশাসনের লোকজনসহ বিভিন্ন দপ্তরে সরকারি সেবা নিতে আসা ধনাঢ্য বক্তিদেরকে মানবিক সহায়তা কার্যক্রমে অংশীদার হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই বিষয়ে ইউএনও এরশাদ উদ্দিন বার্তা বাজারকে বলেন, এই কার্যক্রমের মাধ্যমে সংগ্রহীত অর্থ উপজেলার ভিক্ষুকদের পুনবার্সন করা হবে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানরাও যাতে ভিক্ষুকদের সহায়তায় এগিয়ে আসতে পারে এজন্যই বক্স গুলো স্থাপন করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর