শরণখোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুর ১টার দিকে আমড়াগাছিয়ার সিংবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃত্যু শহিদুল ইসলাম উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের মোঃ শামসুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শী স্বাস্থ্য কর্মী মোঃ আসলাম হোসেন বার্তা বাজারকে জানান, উপজেলার আমড়াগাছিয়া থেকে শহিদুল মোটরসাইকেল (পিরোজপুর-হ-১১৫২৭৮) চালিয়ে আ লিক মহাসড়ক দিয়ে শরণখোলায় আসছিল। পথিমধ্যে সে নিয়ন্ত্রন হারিয়ে সিংবাড়ি এলাকায় সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়েন। সাথে সাথে এলাকাবাসী তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষনা করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান বার্তা বাজারকে জানান, এ ব্যপারে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর