মেয়ররা টাকার ভাগবাটোয়ারা নিয়ে মুখ খুলতে শুরু করেছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান ২ মেয়রই দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার(১২ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, গণতন্ত্র এবং ভোটাধিকার হরণকারী নিশিরাতের এই সরকারের বিরুদ্ধে নেতা, এমপি, মেয়ররা টাকার ভাগবাটোয়ারা নিয়ে একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে।

তিনি আরও বলেন, হামলা, মামলা, খুন, গুম এবং সকল অধিকার হরণের মাধ্যমে মানুষের জীবনকে বিষময় করে তুলেছে। এই ফ্যাসিস্টদের পরাস্থ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর