টাঙ্গাইলের ঘাটাইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে লোকেরপাড়া ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সামাজিক সেবা সংগঠন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতি বলেন, আমরা সংগঠন থেকে সেবা করার লক্ষে কাজ করে যাচ্ছি। সেই লক্ষে আজ আমদের এই শীতবস্ত্র বিতরণ কাযক্রম। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরো বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করবো।
বার্তাবাজার/এ.আর