পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা ভীতবিশিষ্ট ৫তলা একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উদ্বোধনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী।
উদ্বোধন কালে এমপি প্রিন্স বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছে। কারন এই কারিগরি শিক্ষা গ্রহণের পর কেউ বেকার থাকে না ।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার দেশকে সন্ত্রাস, মাদক মুক্তর সাথে সাথে বেকার মুক্তও করার চেষ্টা করে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে ভালো পরিবেশে পড়ালেখা করতে পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন নতুন ভবন তৈরী করা হচ্ছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জমিদার রহমান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম,পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ মামুন বাবু, কলেজের চীফ ইন্সট্রাক্টর মোঃ শাহ আলম, মোঃ মিজানুর রহমান, মোঃ তারিকুল হাকিম, লিপি রানী সরকার, শ্রীভাষ চন্দ্র দে এবং বাসুদেব রায়, ইন্সট্রাক্টর মোঃ হাসানুজ্জামান, নজরুল ইসলাম, রতন কুমার রায়, আলী আকবার মিঞা, শাহানারা খন্দকার, ফারহানা খালেদ, জান্নাতুল ফেরদৌস, জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ রাশেদুল আলম, রোকেয়া বেগম, মীর মোঃ আবু জাফর, ফাহমিদা আক্তার, অফিস সহকারি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
বার্তাবাজার/এ.আর