মামলার সঙ্গে আমি জড়িত নই: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা মানহানির ২ মামলার সঙ্গে আমি জড়িত নই বলে জানিয়েছেন, বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি মামলা প্রত্যাহারের অনুরোধ জানান।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সাকরাইন অর্থাৎ ঘুড়ি উৎসব-১৪২৭ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, দেশের মানুষ বিষয়টাকে হাস্যকর হিসেবে নিচ্ছে। এর আগেই আমি বলেছি। একটি দায়িত্ববান পদে থাকলে অনেকেই অনেক কথা বলবে। গতকাল যে মামলা করা হয়েছে, তার সঙ্গে আমি জড়িত নই। অতি উৎসাহী কিছু লোক এ মামলা করেছে। আমি তাদের মামলা প্রত্যাহারের জন্য বলবো।

সোমবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা ২টির আবেদন করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর