কোহলিকে হটিয়ে দুইয়ে স্মিথ

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফর্ম করলেও টেস্টে নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারছিলেন না অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ।

তবে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে জয় এনে দিতে না পারলেও দারুণ খেলেছেন স্মিথ। প্রথম ইনিংসে ১৩১ রানের পর দ্বিতীয় ইনিংসে স্মিথ খেলেন ৮১ রানের দারুণ ইনিংস। যার সুবাদে ড্র হওয়া ম্যাচটিতে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

এমন পারফরম্যান্সের জন্য এবার আইসিসি থেকেও পুরস্কার পেয়েছেন স্মিথ। টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে গেছেন তিনি। মঙ্গলবার (১২ জানুয়ারি) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে টপকে দুই নম্বর পজিশনে উঠে এসেছেন স্মিথ।

৯০০ রেটিং নিয়ে দুইয়ে আছেন স্মিথ। ৮৭০ রেটিং নিয়ে তিনে নেমে গেছেন কোহলি। অন্যদিকে ৯১৯ রেটিং নিয়ে শীর্ষেই আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর