অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচটি ভারতের জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই টেস্টের আগে বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। ইনজুরির কারণে শেষ টেস্টটি খেলা হবে না তিন তারকার।
তৃতীয় টেস্টে ভারতকে হারের মুখ থেকে বাঁচিয়ে আনেন হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন। চোট নিয়েই খেলেছিলেন তারা দুইজন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এবার শেষ টেস্টে খেলা হচ্ছে না বিহারীর।
এদিকে তৃতীয় টেস্টে ইনজুরিতে পড়েন দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। যার ফলে গ্যাবায় চতুর্থ টেস্টে খেলা হচ্ছে না তার। চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহও।
তল পেটের ব্যাথার কারণে শেষ টেস্ট খেলবেন না তিনি। তৃতীয় টেস্ট চলাকালীন ব্যাথার কারণে তাকে অস্বস্তিতেও ভুগতে দেখা গিয়েছিল। এ নিয়ে পাঁচজন ক্রিকেটারকে হারাল ভারত।
এর আগে ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে যান দুই পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদব। তাদের পরিবর্তে একাদশে আসেন মোহাম্মদ সিরাজ ও নবদ্বীপ সাইনি। সিরাজ ও সাইনিকে নেতৃত্ব দেওয়া বুমরাহও এবার ছিটকে গেছেন। এতে বলার অপেক্ষা রাখে না যে শেষ টেস্টে ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে।
বার্তাবাজার/এস.জি