ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পাত্রীর নাম আফসানা চৌধুরী সিফা। সিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। এটি হাবিবের তৃতীয় বিয়ে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিয়ের বিষয়টি ফেসবুক পেজে জানান হাবিব নিজেই।
হাবিব তার ফেসবকু পোস্টে লেখেন, আমার ব্যক্তিগত জীবনে পরিবর্তন এসেছে। সম্প্রতি আমি বিয়ে করেছি। আমরা সবাই জানি যে, বিশ্বব্যাপী এখন ভয়াবহ করোনা দুর্যোগ চলছে। খুব বাজে সময় যাচ্ছে। যে কারণে, কোনো আয়োজন ছাড়াই বিয়েটা হয়েছে। আল্লাহ মঙ্গল করুন।
২০১৭ সালের ১৯ জানুয়ারি রেহানের সঙ্গে সংসার ভেঙে যায় হাবিবের।
এর আগে ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। কিন্তু প্রেমের সেই বিয়েও ভেঙে যায় অল্প সময়ের ব্যবধানে।
বার্তাবাজার/পি