হরিরামপুরে ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে ৪ জনকে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুরে ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে চার জনকে ২৪ হাজার ৫শত টাকা জরিমানা ও পাঁচ হাড়ি ভেজাল খেজুরের রস নষ্ট করা হয়েছে। মঙ্গলবার (১২জানুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলার বাল্লা ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অভিযান সুত্রে জানা যায়, বাল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে কিছু অসাধু গাছি। এক হাড়ি খেজুরের রসের সাথে দুই থেকে চার কেজি চিনি, চুন ও খড়ের পানি মিশিয়ে খেজুরের লাল গুড় তৈরি করে আসছিলো। তার পরিপ্রেক্ষিতে উপজেলার ঝিটকা সরদার পাড়া গ্রামের লাল খাঁকে দশ হাজার টাকা, হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা, আকেজদ্দিনকে পাঁচ হাজার টাকা ও বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া কিছু ভেজাল গুড় ও পাঁচ হাড়ি চিনি মিশ্রিত খেজুরের রস বিনষ্ট করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বার্তা বাজারকে জানান, মানিকগঞ্জের ঐতিহ্য বহনকারী হাজারী গুড় ও লাল গুড়ের সুনাম অক্ষত রাখতে ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম, হরিরামপুর থানার এ এস আই রুহুল আমিনসহ থানা পুলিশ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর