হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে আদালতে দায়ের করা মামলার তদন্তে হাটহাজারি মাদ্রাসায় গেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে হাটহাজারী মাদ্রাসায় পিবিআই টিম সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
গেল বছরের ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালতে এ মামলাটি দায়ের করেন আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন।
আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মামুনুল, নাছির উদ্দিন মুনির, আজিজুল হক ইসলামাবাদীসহ ৩৬ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
বার্তাবাজার/পি