রূপগঞ্জে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে, ইউপি সদস্য গ্রেফতার

জাহাঙ্গীর মাহমুদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে। ওই নারী নাম হাসিনা আক্তার (৩৫) সে শরিয়তপুর জেলার পালং থানার তুলাশার এলাকার মৃত সেকান্দার আলীর মেয়ে।

এ ঘটনায় হাসিনা আক্তারের স্বামী ইউপি সদস্য ইলিয়াছ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইলিয়াছ সরকার উপজেলা শিংলাবো এলাকার শাফাজউদ্দিনের ছেলে। ইলিয়াছ আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গত ৬ জুন বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। রোববার সকালে হাসিনা আক্তারের ভাই খোরশেদ আলম পুলিশের ফোন পেয়ে রূপগঞ্জ থানায় এসে তার বোনের লাশ সনাক্ত করেন।

এ ঘটনায় ওই নারীর স্বামী ইলিয়াছকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর