ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের দায়ের করা মানহানির ২ মামলার আবেদনের বিষয়ে আদেশ ১৯ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার(১২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এদিন ধার্য করেন।
এর আগে গতকাল সোমবার একই আদালতে এই মানহানি মামলার আবেদন করেন দুই ব্যক্তি। এ বিষয়ে আজ আদেশ দেয়ার কথা ছিল।
একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী সারোয়ার আলম।
এর আগে সোমবার সকালে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেছিলেন, সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন।
বার্তাবাজার/পি