সাংবাদিক মিজানুরের ২য় জানাজা সম্পন্ন

সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সাংবাদিক অঙ্গনসহ সকলের প্রিয় মিজানুর রহমান খানের ২য় জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিট চত্বরে বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়।

শেষ বিদায় জানাতে ২য় জানাজায় অংশ নিয়েছেন ডিআরইউ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মিজানুর রহমারে প্রতি।

দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব প্রঙ্গনে জানাজা শেষে তাঁর কর্মস্থল প্রথম আলোর কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মিজানুর রহমান খানকে দাফন করা হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর