ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ভোরের সাথী

“মানবতার সেবায় পাশে আছি সব সময়” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রেণী পেশার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে শহরের লোকনাথ টেংকের পাড় চত্বরে সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় ভোরের সাথীর সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও কোষাধক্ষ্য সুভাষ চন্দ্র দাসের সঞ্চালণায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মোঃ শামসুদ্দিন, ভোরের সাথী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভুইয়া, সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দন, উপদেষ্টা আবুল কাশেম, জহিরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলাল, সদস্য সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, ঠিকাদার ফয়সল আহমেদ ওয়াকার, রাশেদ কবীর আখন্দ, অরুণ দেবনাথ, শিপন দেবনাথ প্রমূখ।

পরে ২শত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যখনি মানবতার প্রয়োজন পড়েছে তখনই ভোরের সাথী এগিয়ে থেকে নিজেদের সাধ্যমত তাদের কল্যানে কাজ করেছে। সমাজের বিত্তবানরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে সমাজের ছিন্নমূল ও অসহায়দের দুর্ভোগ আর থাকবে না।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর