সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির ২ মামলার আদেশ আজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের দায়ের করা মানহানির ২ মামলার আদেশ মঙ্গলবার (১২ জানুয়ারি) দেবেন বলে জানিয়েছেন আদালত।

সোমবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা ২টির আবেদন করা হয়।

এক মামলার বাদী কাজী আনিসুর রহমান। অন্য মামলার বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম। আদালত মামলা গ্রহণের বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন বলে জানান।

এর আগে সোমবার সকালে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেছিলেন, সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর