কেনিংটন ওভালের পরিক্ষিত উইকেটে সাবধানী শুরু করেন দুই ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান এবং রোহিত শর্মা। সেট হয়ে দ্রুত রান তুলতে শুরু করেছেন তারা। প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের শুরুর ম্যাচ ভালো যায়নি ধাওয়ানের। আজ মাঠে নেমে ব্যাট হাতে সকল আলো কেড়ে নিয়েছেন ধাওয়ান।ফিফটি করে সাজঘরে ফিরেন রোহিত শর্মা।তবে বিধ্বংসী সেঞ্চুরি তুলে নেন শিখর ধাওয়ান।এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি।ধাওয়ানের ইনিংসটি সাজানো ছিলো ৯৫ বলে ১৩ চারের সাহায্যে।শতক তুলতে একটি ছক্কাও হাঁকাতে পারেননি ধাওয়ান।চলতি বিশ্বকাপে এটি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি।এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন রোহিত শর্মা।সে ম্যাচে দারুণ জয় পেয়েছে বিরাট কোহলির দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৯০ রান ।ধাওয়ান ১০০ এবং কোহলি ২৮ রান নিয়ে ব্যাটিং করছেন।
আজ প্রথমে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি।ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিলো না আপাতত তার-ই প্রমাণ দিচ্ছেন দুই ওপেনার। ফলে শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন রোহিত শর্মা।১২৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন রোহিত।ধাওয়ানকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি।