ডুবোচর, ঘন কুয়াশা আর ফেরি সংকটে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে উভয়পাড়ে শতাধিক যানবাহন আটকে রয়েছে ফেরিগুলো নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় উভয়পাড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ভোলার সঙ্গে দক্ষিণাঞ্চলসহ সারাদেশের ২১ জেলার সহজ যোগাযোগ মাধ্যম ভোলা-লক্ষ্মীপুর রুটে আজ হঠাৎ করে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে ডুবোচরে ফেরি আটকা পড়া, ঘন কুয়াশার বিড়ম্বনা আর ফেরি সংকটের কবলে পড়ে প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়ছেন এসব যাত্রীরা। ফেরি চলাচল ব্যাহত হওয়ার ফলে ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলা অংশের ইলিশা ও লক্ষ্মীপুর অংশের মজুচৌধুরীর ঘাটে আটকে আছে শত শত যানবাহন। এতে যানবাহনে থাকা কাঁচামালও নষ্ট হতে চলেছে।
ফেরির মাস্টার মোঃ মোহনতা উদ্দীন বার্তা বাজারকে বলেন, ঘন কুয়াশার কারণে কিছুটা সমস্যা হচ্ছে তবে কুয়াশা কাটার পরে দুই পাড়ের ঘাটে সমস্যা আসতে আসতে কমে যাবে।
বার্তাবাজার/এ.আর