আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাসের পাইপলাইন মেরামতের কাজের জন্য মঙ্গলবার(১২ জানুয়ারি) মিরপুরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কতৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে রাজধানী মিরপুরের পল্লবী, কালসি এলাকায় বিদ্যমান পাইপলাইনের স্থানে নতুন পাইপলাইন স্থাপনের কাজ করা হবে। ফলে মঙ্গলবার মিরপুর ১২ নম্বর সেক্টর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বের এলাকা এবং মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বের এলাকা ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর