ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলী করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী করা হয়।
বদলীকৃত কর্মকর্তা হলেন- ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তানভীর সালেহীন ইমন পিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর ও প্রশাসন বিভাগ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুবুর রহমান পিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আইসিটি বিভাগে বদলী করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর