দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরাখণ্ডসহ ভারতের ১০ রাজ্যে বার্ড ফ্লু দেখা দিয়েছে বলে জানিয়েছেন, ভারতের কেন্দ্রিয় সরকার।
রাজ্য গুলো হলো: দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গুজরাট।
আর এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ সময় তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত পণ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনায় জেলা শাসকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তাই আক্রান্ত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের মোদি জানিয়েছেন, জেলাশাসকদের যেন উপযুক্ত সহযোগিতা করে রাজ্যগুলো। সতর্কতা জারি করা হয়েছে অন্য রাজ্যগুলোতেও।
বার্তাবাজার/পি