সিলেটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু, সড়ক অবরোধ

দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

নিহতরা হচ্ছেন- সিলেট নগরীর বনকলাপাড়ার সজিব (২৫) ও সুনামগঞ্জের দিরাই থানার লুৎফুর (২০)।

জানা যায়, রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ফাজিল চিশত সড়কে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৪৫০১) এবং মোটরসাইকেলের (নং-সিলেট ল ১১-১০৩৪) সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের রাত ১১টার দিকে পুলিশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যায়।

এদিকে দূর্ঘটনা ঘটার পরই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পরলে বিক্ষুব্ধ জনতা সুনামগঞ্জ-সিলেট সড়ক বন্ধ করে ৩টি গাড়িতে অগুন দিয়ে ভাংচুর করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ফায়ার সার্ভিস এসে ট্রাকের আগুন নেভায়।

দূর্ঘটনার বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, রাত পৌনে ১০টার দিকে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাক থেকে চালক ও ড্রাইভার পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে গাড়ীতে আগুন ও গাড়ী ভাংচুর করে । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর