পাবনার সুজানগর পৌরসভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঘোষিত তারিখ মত আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১১ জানুয়ারি) রাতে এই তারিখ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা যায়, সুজানগরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৬ জানুয়ারি। কিন্তু আইনি জটিলতায় তা পিছিয়ে দেওয়া হয়। পঅরে উচ্চ আদালতের রায়ে মামলাটি খারিজ করা হয় ৩ জানুয়ারি। যার প্রেক্ষিতে সোমবার নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, নতুন এ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
বার্তাবাজার/এসজে