সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল ৫টার একটু পর জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করছেন তিনি।
সবাদ সম্মেলনের শুরুতেই সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের সময় দেশে না থাকায় দেরিতে তিনি সবাইকে এই শুভেচ্ছা জানালেন।
রোববার বিকেলে পাঁচটার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী জানান, ত্রিদেশীয় সফর শেষে ঠান্ডা লেগেছে । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে প্রধানমন্ত্রীকে বেশ কয়েকবার নাক টানতে দেখা যায়। শেখ হাসনা বলেন, এবার প্রথম বারের মতো দেশে থাকতে পারিনি। এই সময়ে কিছুটা নাতি-নাতনিদের সঙ্গে কাটাতে পেরেছি।
প্রধানমন্ত্রী বলেন, আমি একটু আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। আমার সবটা পড়ার দরকার নেই, আপনারা পড়ে নিয়েছেন। ওমরা করার পর থেকে গলায় ঠান্ডা লেগে গেছে। যেটা হয়, অনজাইটিস হয়ে গলা ব্যথা করে। ডাক্তার বলে, কথা বলো না। যেটা আমার জন্য সবচেয়ে বড় শাস্তি।
তিনি বলেন, ‘আমি জাস্ট কিছু জিনিস পড়ে যাচ্ছি। বাকিটা আপনারা কষ্ট করে পড়ে নিলে আমি খুশি হব। পঠিত বলে গণ্য করা হবে।