প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন চলতি জানুয়ারির শেষ সপ্তাহ নাগাদ দেশে আসতে পারে। তবে এই ভ্যাকসিন নিলে কিছু প্বার্শ প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মিরজাদি সেব্রিনা ফ্লোরা। সোমবার (১১ জানুয়ারি) তিনি এই তথ্য জানান।
সেব্রিনা ফ্লোরা বলেন, ভ্যাকসিন নেওয়া হলে মাথা ঝিম ঝিম করতে পারে। ব্যাথা হতে পারে। এমনকি বমিও হতে পারে। তবে সেটা খুবই কম। ২-৩ ভাগ হতে পারে এমন। তবে সকল ধরণের প্বার্শ্ব প্রতিক্রিয়া রোধ করতে দেশের ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করবে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যেই ৫০ লাখ ডোজ করোনার টিকা দেশের এসে পৌঁছাবে। এর ৭ দিন পর থেকে শুরু হবে টিকা প্রয়োগ।
প্রথম ধাপে আসা করোনার টিকা পাওয়া ক্ষেত্রে স্বাস্থ্যসেবায় নিয়োজিত সকল ধরণের কর্মীরা অগ্রাধিকার পাবে। তাছাড়া মুক্তিযোদ্ধা, বিভিন্ন বাহিনী, রাষ্ট্র পরিচালনায় কর্মকর্তা-কর্মচারী, সংবাদমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা এই দফায় ভ্যাকসিন পাবে।
এরপর বয়স অনুযায়ী সিটি করপোরেশন, পৌরসভা, ধর্মীয় প্রতিনিধি, মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, জরুরি পানি-গ্যাস-পয়ঃনিষ্কাশন-বিদ্যুৎ-ফায়ার সার্ভিস-পরিবহন কর্মী, স্থল-নৌ-বিমান বন্দর কর্মী, প্রবাসী শ্রমিক, জেলা-উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠীরা করোনার ভ্যাকসিন পাবেন।
বার্তাবাজার/এসজে