রোহিতের বিদায়ে যেন তেলে-বেগুনে জ্বলে উঠলেন ধাওয়ান

কেনিংটন ওভালের পরিক্ষিত উইকেটে সাবধানী শুরু করেন দুই ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান এবং রোহিত শর্মা। সেট হয়ে দ্রুত রান তুলতে শুরু করেছেন তারা। প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের শুরুর ম্যাচ ভালো যায়নি ধাওয়ানের। অজিদের বিপক্ষে রোহিতের সঙ্গে ভালো খেলছেন তিনি।আজ দুজনেই তুলে নিয়েছেন ফিফটি।ক্যারিয়ারের ৪২তম ফিফটি তুলে বেশি দূর য়েতে পারেননি রোহিত শর্মা।৫৭ রানে তাকে ফেরান নাথান কোল।টার নাইল।তবে হিটম্যান ফেরার পর তেলে-বেগুনে জ্বলে উঠলেন ধাওয়ান।নিজেকে নিয়ে যাচ্ছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম শতকের দিকে।‘নার্ভাস নাইনটিজ’-এ আছেন ধাওয়ান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৬৪ রান ।ধাওয়ান ৯১ এবং কোহলি ১২ রান নিয়ে ব্যাটিং করছেন।

আজ প্রথমে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি।ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিলো না আপাতত তার-ই প্রমাণ দিচ্ছেন দুই ওপেনার। ফলে শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন রোহিত শর্মা।১২৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন রোহিত।ধাওয়ানকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর