কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের (হিজলীয়া) মেম্বার পদপ্রার্থী মোঃ শাহ্ আলমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সন্ধায় সাবেক মেম্বার মোঃ শাহ্ আলমের নিজ বাড়িতে গ্রামের সর্বস্থরের জনসাধারণ কে নিয়ে নির্বাচনের আগাম প্রস্তুতি হিসাবে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে, হাফেজ মাঃ শফিকুল ইসলাম এর কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয় মুক্ত আলোচনা।
এ সময় বক্তারা বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষিত ও আধুনিক চিন্তাধারার ছেলে হিসাবে শাহ্ আলমের বিকল্প নেই। আলোচনা সভায় সকলেই উক্ত ওয়ার্ডের সাবেক মেম্বার শাহ্ আলম কে নতুন করে পুনঃরায় বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
বার্তা বাজার/এস.আর