চসিক নির্বাচন: সরকারি কর্মকর্তাদের প্রচারণায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনী প্রচার প্রচারনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১১জানুয়ারি) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত একটি নির্দেশনায় উক্ত নির্দেশ জারি করা হয়।

নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ হাসানুজ্জামান বার্তা বাজারকে বলেন, সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন এমন সরকারি কর্মকর্তা কর্মচারী কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না। শুধুমাত্র নির্বাচনী এলাকায় ভোটার হলে তিনি ভোটকেন্দ্রে ভোট দিতে যেতে পারবেন। এছাড়া কোন প্রার্থীর পক্ষে কোন প্রকার প্রচার প্রচারণায় অংশগ্রহণ করা হতে বিরত থাকার নির্দেশ জারি করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর