টাঙ্গাইলে বিএনপি মেয়র প্রার্থী মাহমুদুল হক সানুর নির্বাচনী পথসভা

আসন্ন ৩০ জানুয়ারি টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভার বালুচরা এলাকায় এ সভার আয়োজন করা হয়।

পথসভায় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির (ঢাকা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি সাদিকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক খন্দকার আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, দপ্তর সম্পাদক মির্জা শাহিন, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক, মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক মমতাজ করিম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর