দুই শিশুর একই পেট, নেই পায়ুপথ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতি অপারেশনের মাধ্যমে দুই শিশুর জন্ম দিয়েছেন। তবে তাদের হাত পা ও মাথা আলাদা থাকলেও পেট একটাই। তবে একটি ছেলে ও একতি মেয়ে বাচ্চার কোনো পায়ুপথ নেই। সোমবার (১১ জানুয়ারি) ভোরে শিশু দুটির জন্ম হয়।

বাচ্চা দু’টর মায়ের নাম আঙ্গুরি বেগম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের বিদিরপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

জানা যায়, প্রসবের ব্যাথা রোববার (১০ জানুয়ারি) আঙ্গুরি বেগম চাঁপাইনবাবগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেলে পাঠানোর পরামর্শ দেন। রাজশাহী মেডিকেলেই ভোরের দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু দু’টোর জন্ম হয়।

সেখান থেকে দুপুর দুইটার দিকে তাদেরকে ছুটি দেওয়া হলে তারা বাড়ি ফিরে যান। এমন শিশু নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে তাদের পরিবার। শিশু জোড়াকে দেখতে অনেক মানুষ ভিড় জমায় তাদের বাড়ি।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, একই পেট নিয়ে দুটি জমজ বাচ্চার জন্ম হয়েছে। তাদের কোনো পায়ুপথ নেই। পায়ুপথের জন্য সার্জারির প্রয়োজন। সে কারণে বাচ্চা দুটিকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর