শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, করোনা মহামারির মধ্যেও ভারত বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য কার্যক্রম চলমান থাকায় দুই দেশ অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছেন।
সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই) এর আয়োজনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আইআইসিসিআই বাংলাদেশ এর সিইও সুকান্ত কাশারী সুমন।
শিল্পমন্ত্রী বলেন, দু’দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হচ্ছে। বর্তমান সরকার ভারতের সাথে ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, আইআইসিসিআইর চেয়ারম্যান অতুল কুমার সাক্সেনার এবং আইআইসিসিআইর ভাইস চেয়ারম্যান সৈয়দ শামীম রেজা।
বার্তাবাজার/এ.আর